যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তাঁদের দেশে আসার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেন, যারা অপরাধ করে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তাঁদের দেশে আসার আর কোনো সুযোগ নেই।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ‘নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা অপরাধী, প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। এটি আইনের প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্‌যাপন করবেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top