ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রাঙ্গামাটিয়া ইউনিয়নে পার্শ্ববর্তী পাহাড় অনন্তপুর ( ডিগ্রি ভূমি) গ্রামে ছোটবেলায় পিতা মা/রা যাওয়ার পর চারপাশের প্র/তিবন্ধকতাকে ছাপিয়ে মায়ের প্রেরণায় সংগ্রামী জীবনে বাংলাদেশের সফল কুস্তি ইতিহাসের প্রথম নারী কোচ গর্বিত কুস্তিগীর শিরিন সুলতানা।
গ্রামীণ এবং রক্ষণশীল পরিবেশে অত্যন্ত দৃঢ়তার সাথে সংগ্রাম চালিয়ে আজ ইতিহাস সৃষ্টি করেছেন।
১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন পাহাড় অনন্তপুর ডিগ্রি ভূমিতে। সেখানে মা এবং দুই ভাইয়ের সাথে বড় হয়েছেন।
২০০৯ সালে ঢাকায় ট্রায়াল দিয়ে কুস্তি শুরু করে ২০১৬ পর্যন্ত টানা সাতবার জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে রেকর্ড গড়েন।
দুই ভাই আর দুই বোনের মাঝে ও মেঝো।
বাবার অনুপস্থিতিতে সম্পূর্ণ মায়ের অনুপ্রেরণায় চারপাশের প্র/তিবন্ধকতা এবং পারিবারিক অনটনের মাঝেই আজ শিরিন সুলতানা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করছেন। তিনি রেসলিং এর পাশাপাশি নারী উদ্যোক্তাও। বাড়িতে আছে খামার, কৃষি।




