ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের আসলাম চৌধুরীর ছেলে ও সাংবাদিক আশা চৌধুরী বিয়ের প্রায় পাঁচ বছর পর পারিবারিকভাবে জমকালো আয়োজনে নতুন করে বিয়ের অনুষ্ঠান করেছেন।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে করেন আশা চৌধুরী। সে সময় উভয় পরিবারের পক্ষ থেকে তাদের বিয়েটি মেনে নেওয়া হয়নি। তবে সময়ের ব্যবধানে পারিবারিকভাবে বিষয়টির সমাধান হওয়ায় এবার স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
দাম্পত্য জীবনে ইতোমধ্যে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন পর পারিবারিকভাবে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আমেজ। অনুষ্ঠানে আগত অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা করেন।
নবদম্পতির নতুন জীবনের পথচলা হোক ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ায় ভরপুর—এমনটাই প্রত্যাশা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।




