খুলনায় ডেঙ্গু সচেতনতায় ১০০ পরিবারে মশারি দিল নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

খুলনায় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সচেতনতা ও সুরক্ষার অংশ হিসেবে ১০০টি মশারি বিতরণ করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে সাধারণ মা-বোনদের মাঝে বিনামূল্যে এসব মশারি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এডিস মশা থেকে বাঁচতে শুধু মশারি নয়, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি। মশারি বিতরণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রম পরিচালিত হয়। তিনি নাহিয়ান ফাউন্ডেশন অফ ইউএসএ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নাহিয়ান যুব ও মহিলা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন তাহেরা সুলতানা রত্না। তিনি খালিশপুর থানা ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসন-৩ (৭, ৮ ও ১০ নং ওয়ার্ড) এর কাউন্সিলর পদপ্রার্থী।

আয়োজকরা জানান, জনসচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top