সেই সাথে ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। এই সংকটের কারণে আমারা সংসদে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নানা ধরণের বাস্তব মুখি পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আজ দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নে বৈষম্য করা হয়েছে। গাইবান্ধা জেলা তেমনি উন্নয়ন বঞ্চিত অবহেলিত একটি জেলা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা দেশে সুষম উন্নয়ন করতে বদ্ধপরিকর।
এরপর মন্ত্রী গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক আমিনুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।




