বোয়ালমারীর সুর্যোগ বাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ বাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এ মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
জানা যায়, কাটাগড় দেওয়ান সাগের শাহের ভক্ত ও বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন এনুর স্মরণে এ মেলার আয়োজন করা হয়। প্রায় ২০ বছর ধরে ঐতিহ্যবাহী এ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান আয়োজকরা।
মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও আকর্ষণীয় আয়োজন ছিল। এছাড়া বিভিন্ন ধরনের দোকান ও গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা মেলায় অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রূপাপাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মোল্যা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল আহাদ মোল্যা।
এ সময় মেলা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, “প্রতিবছরের মতো এবারও ঐতিহ্য ধরে রেখে মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।”
মেলা কমিটির সেক্রেটারি মোঃ পিকুল মোল্যা বলেন, “দীর্ঘদিনের এ মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে সবাই সহযোগিতা করছেন।
মেলায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top