নাগরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

‎​টাঙ্গাইলের নাগরপুরে ধারালো অস্ত্র দিয়ে মজনু  মিয়া (৫০) কে কুপিয়ে হত্যা করেছে ছামিনুর নামের এক দুর্বৃত্ত। আজ বুধবার (​৩০ সেপ্টেম্বর)  সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ছামিনুরকে বারাপুষা গ্রামের মজুনর বাড়ীতে দেখতে পেয়ে মজুনর স্ত্রীর ডাক-চিৎকার শুরু করলে ছামিনুর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এসে ছামিনুরকে ধরতে গেলে ছামিনুর তার হাতে থাকা দ্বিমুখী চাকু দিয়ে মজনু মিয়ার গলায় আঘাত করে।

‎​স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ছামিনুর উপজেলার গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে।

‎​এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর রকিবুল ইসলাম লীন বলেন, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়।

‎নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি এবং ঘাতক ছামিনুরকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top