লক্ষীপুর সদর উপজেলার চকবাজারস্থ গোডাউন রোড ও দালাল বাজার ৩টি সার,বীজ ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান

লক্ষীপুর সদর উপজেলার চকবাজারস্থ গোডাউন রোড ও দালাল বাজার ৩টি সার,বীজ ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময়  প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণনের লাইসেন্স না থাকা ,কীটনাশক বিক্রির যথাযথ রেজিস্টার রক্ষণাবেক্ষণ না করা,বীজ ও কীটনাশক ব্যবস্থাপনা সঠিকভাবে না রাখা, উন্মুক্ত স্থানে সার ফেলে রাখার কারণে সার(ব্যবস্থাপনা) আইন,২০০৬, বীজ আইন,২০১৮ ও কৃষি বিপণন আইন,২০১৮ এর বিভিন্ন ধারা অনুসারে ৩টি প্রতিষ্ঠানে সর্বমোট ৫০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল ছিদ্দিকা। অভিযান পরিচালনায় সহকারী কৃষি বিপণন কর্মকর্তা  সহ পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top