ময়মনসিংহে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহ নগরীর খাগডহর ও জিলা স্কুল রেলক্রসিং এলাকায় বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওনের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পণ্যে যথাযথ লেবেলিং না থাকায় ঢাকা লিটন বেকারি ও প্রিমিয়াম লাইভ বেকারিকে পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সঠিকভাবে লেবেলিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top