কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে ক্লাইম্ব প্রকল্পের আওতায় ‘অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর)বেলা ১১টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।রূপান্তরের কর্মী মো. হান্নানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।
কর্মশালায় ক্লাইম্ব প্রকল্পের মূল বিষয়বস্তু, কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো.মোশারেফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাজী, পরজিৎ সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, মহিলা ইউপি সদস্য রোকেয়া পারভীন, রোজিনা আক্তার, সেলিম ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা বলেন,শক্তিশালী নাগরিক সমাজ ওয়াশ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি—খাতে টেকসই পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শক্তিশালী অংশীদারত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে ক্লাইম্ব প্রকল্প নাগরিক সমাজ সংগঠনগুলোকে পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে মানুষের পানি ও স্যানিটেশনের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ওয়াশ খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।উল্লেখ্য, সুইডেন সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু-সহনশীল, জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top