নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে পেজেশকিয়ানকে একটি বিমান থেকে নামতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট নিউইয়র্কের একটি বিমানবন্দরে পৌঁছেছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে থাকা কোনো দেশের নেতা হিসেবে এই প্রথম কোনো ব্যক্তি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে মার্কিন মাটিতে পা রাখলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top