রাজাপুরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা হলরুমে ‘আরাজাপুর ট্রাস্ট’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

​আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মহানুভবতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটে মাদকাসক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা

মাদকাসক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার

Scroll to Top