পাঁচবিবির মোহাম্মদপুরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী বেবী নাজনীন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সদস্য মোছা. বেবী নাজনীন। তিনি নন্দীগ্রাম গ্রামের মো. এনামুল ইসলামের স্ত্রী।
নম্র, ভদ্র এবং সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের নারী হিসাবে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই স্বামী সংসার সামলানো সহ তিনটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন সব সময়।
বেবী নাজনীনের দাবি, দায়িত্ব পালনকালে এলাকার রাস্তা, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ব্যাপক কাজ করেছেন। পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করেছেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধেও সামাজিকভাবে কাজ করেছেন বলে জানান তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত নির্বাচনে বেবী নাজনীকে বিজয়ী পাঁচবিবির মোহাম্মদপুরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী বেবী নাজনীন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সদস্য মোছা. বেবী নাজনীন। তিনি নন্দীগ্রাম গ্রামের মো. এনামুল ইসলামের স্ত্রী।
নম্র, ভদ্র এবং সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের নারী হিসাবে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই স্বামী সংসার সামলানো সহ তিনটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন সব সময়।
বেবী নাজনীনের দাবি, দায়িত্ব পালনকালে এলাকার রাস্তা, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ব্যাপক কাজ করেছেন। পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করেছেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধেও সামাজিকভাবে কাজ করেছেন বলে জানান তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত নির্বাচনে বেবী নাজনীকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করেছিলেন। তারা বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমতো ভূমিকা রেখেছেন। এ কারণে আগামী নির্বাচনেও তাকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
বেবী নাজনীন বলেন, সরকার থেকে পাওয়া অনুদান প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল-ত্রুটি থাকতে পারে। গত পাঁচ বছরে আমার সময়ে কোনো সফলতা থাকলে সেটি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সব জনগণের, আর কোনো ব্যর্থতা থাকলে সেটি আমার নিজের।
তিনি আরও বলেন, বিগত সময়ের সফলতা-ব্যর্থতা ও ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ পেতে চান। করেছিলেন। তারা বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমতো ভূমিকা রেখেছেন। এ কারণে আগামী নির্বাচনেও তাকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
বেবী নাজনীন বলেন, সরকার থেকে পাওয়া অনুদান প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল-ত্রুটি থাকতে পারে। গত পাঁচ বছরে আমার সময়ে কোনো সফলতা থাকলে সেটি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সব জনগণের, আর কোনো ব্যর্থতা থাকলে সেটি আমার নিজের। তিনি আরও বলেন, বিগত সময়ের সফলতা-ব্যর্থতা ও ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ পেতে চান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top