​”বয়স নয়, কাজে পরিচয়”—মঠবাড়িয়ার ৭নং ওয়ার্ডে উন্নয়নের নতুন প্রতিশ্রুতির প্রতীক মোহাঃ রানা হাসান গাজী

আসন্ন ৬ নং মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন এক তরুণ ও প্রগতিশীল ব্যক্তিত্ব—মোহাঃ রানা হাসান গাজী। পরিচ্ছন্ন ভাবমূর্তি, অমায়িক ব্যবহার এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতার কারণে সাধারণ মানুষের কাছে তিনি এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। ব্যক্তিগত জীবনে মোহাঃ রানা হাসান গাজী অত্যন্ত বিনয়ী, সৎ এবং জনবান্ধব মানুষ হিসেবে পরিচিত। মুরব্বিদের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার সুমধুর স্বভাবের কারণে ওয়ার্ডবাসীর নিকট তিনি দারুণ জনপ্রিয়। এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সবার কথা মন দিয়ে শোনা তাঁর দীর্ঘদিনের অভ্যাস। অহংকারমুক্ত সহজ-সরল জীবনযাপন এবং মানুষের সেবা করার মানসিকতাই তাঁকে অন্য সবার চেয়ে আলাদা করেছে।
​ “বয়স নয়, কাজে হবে পরিচয়”। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তিনি তরুণ প্রজন্মের উদ্দীপনা এবং অভিজ্ঞতার মেলবন্ধনে ওয়ার্ডবাসীর জীবনমান উন্নয়নে কাজ করতে চান। এলাকায় মাদক নির্মূল, যুবসমাজকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো প্রত্যয় রয়েছে তাঁর।
নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ওয়ার্ডবাসীর কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। এলাকার মুরুব্বি ও যুবসমাজ তাঁকে সমর্থন জানিয়ে বলছেন, রানা হাসান গাজী জয়ী হলে ৭নং ওয়ার্ড একটি মডেল ও দুর্নীতিমুক্ত ওয়ার্ডে পরিণত হবে। আসন্ন নির্বাচনে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top