আটাপুর ইউনিয়নে আমু মেম্বারের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ২ আনম্বর ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম আমুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সম্প্রতি মোকন্দপুর গ্রামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহমান। সভাটি সঞ্চালনা করেন মোঃ ওমর ফারুক। এতে বক্তব্য রাখেন মোঃ নুরুল আমিন, শাহারুল, আকবর আলী, নুর নবী, বকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎সভায় ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, আমিনুল ইসলাম আমু দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবা করে আসছেন। তাকে প্রয়োজনে দিন-রাত কাছে পাওয়া যায়। তাই নতুন কাউকে নয়, অভিজ্ঞ ও পরিচিত প্রার্থী হিসেবে আমু মেম্বারকেই আবারও নির্বাচিত করতে চান তারা।
‎ভোটারদের কেউ কেউ বলেন, “পুরাতন গাছ যত্ন করলেই ফল পাওয়া যায়, কিন্তু নতুন গাছ লাগালে ফল পেতে সময় লাগে। তাই আমরা আমু মেম্বারকেই সমর্থন ও ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।”
‎এ সময় মানুষের ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলাম আমু।
‎সভায় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবামূলক কাজ করে যাচ্ছি। ওয়ার্ডবাসী আমাকে আবারও নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি এলাকার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার চেষ্টা করব।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন চাকুরি প্রত্যাশীকে নিয়োগ দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন

Scroll to Top