পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুস্থ পরিবারের জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
​মঙ্গলবার সকালে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থ বছর) আওতায় এবং স্থানীয় দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের অধীনে এই সহায়তাসমূহ প্রদান করা হয়েছে।
​পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদকসহ সকল সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার উদাত্ত আহ্বান জানান।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা
​আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
​মোতাহার রহমান সুপি শাহ, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি
​সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
​মোঃ হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি, উপজেলা বিএনপি
​বেলাল হোসেন, সভাপতি, নিতপুর ইউনিয়ন বিএনপি
​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, অনুদানের চেক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের কাছে খেলাধুলার সামগ্রী তুলে দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর

Scroll to Top