আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান ছাত্রদলের

বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ লক্ষ্যে প্রচারিত একটি সচেতনতামূলক প্রচারপত্রে প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি বন্ধ রাখা, বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়া এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার পরিহার, পানির অপচয় রোধ, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল ফয়সাল ও মাহফুজুর রহমান সোহান তাদের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
“বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর

Scroll to Top