পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
রবিবার (৩০ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণকালে এলিজা জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক
September 14, 2026
জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে
September 14, 2026
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার
September 14, 2026
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের জরিমানা – কারাদন্ড
September 14, 2026
৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংস করেছিল-ভার
September 14, 2026
পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
September 14, 2026
লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার
September 14, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান ছাত্রদলের
September 14, 2026
বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক
September 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র দু’টি অভিযানে ভারতীয় মাদক

জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে
September 14, 2026
জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকূলে

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার
September 14, 2026
বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের জরিমানা – কারাদন্ড
September 14, 2026
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তিকে নগদ ২৫০ টাকা