উদ্ধার হওয়া ৩৭ মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে হারানো ও বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি সাইবার অপরাধ দমন, চুরি, ডাকাতি ও ছিনতাই মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জনগণের হারানো ও চুরি হওয়া মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী উদ্ধারে মাগুরা জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আনন্দ ও আবেগ প্রকাশ করে মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top