রোববার (২৩ আগস্ট/২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোশাররফ হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
সিলেটের তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
August 26, 2026
হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
August 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক
August 26, 2026
নেপালের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আজ বুধবার এর আকস্মিক বন্যায়

সিলেটের তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
August 26, 2026
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে

হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
August 26, 2026
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী,

সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
August 26, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখে

বাগেরহাটের মোংলায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ ও হাসপাতাল ঝটিকা পরিদর্শন
August 26, 2026
বাগেরহাটের মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই দোয়া-মোনাজাত করলেন পরিবেশ, বন ও