লক্ষ্মীপুর কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ গ্রেফতার-১

‎লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদি হয়ে মামলা করলে মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা সহ দুটি দেশীয় অস্ত্র, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চরলরেন্স ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের আবদুল খালেকের বাড়িতে দু’টি সিএনজিসহ ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির চেষ্টা চালায়। ঘটনা বুঝতে পেরে বাড়ি মালিক আবদুল খালেক এলাকাবাসীর সহযোগীতায় তাদের ধাওয়া করে। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকসায় সবাই পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেনি। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুমকে থানায় নিয়ে আসে। ওই সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক ডাকাতির ঘটনায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাদকে জড়ালে দলীয় নেতাকর্মীকেও ছাড় নয় ভেদাভেদ ভুলে জনগণের সেবক হয়ে কাজ করুন : চরভদ্রাসনে এমপি বাবুল

ফরিদপুরের চরভদ্রাসনে সুফলভোগীদের মাঝে বকনা বাছুর, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ

চৌদ্দগ্রাম পৌরসভায় নাগরিক সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ ছুটিতে কর্মকর্তা, নাগরিক সনদ পেতে এক সপ্তাহ—হোল্ডিং ট্যাক্স আপডেট নিয়েও প্রশ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার

বেনাপোল বন্দরে আধুনিক এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড এর নতুন ক্রেন-ইকুইপমেন্ট, স্বস্তিতে শ্রমিক ও ব্যবসায়ীরা

“শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, আমরা বাঁচলে শ্রমিক বাঁচবে”—এই স্লোগানকে সামনে

Scroll to Top