নড়াইলে অটোভ্যান চাপায় শিশু নিহত

নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় আড়াই বছর বয়সী সূর্য দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস উপজেলার কোড়গ্রামের সুমন দাসের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় সূর্য দাস নামে ওই শিশুটি অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি অবগত হয়েছি তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাদকে জড়ালে দলীয় নেতাকর্মীকেও ছাড় নয় ভেদাভেদ ভুলে জনগণের সেবক হয়ে কাজ করুন : চরভদ্রাসনে এমপি বাবুল

ফরিদপুরের চরভদ্রাসনে সুফলভোগীদের মাঝে বকনা বাছুর, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ

চৌদ্দগ্রাম পৌরসভায় নাগরিক সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ ছুটিতে কর্মকর্তা, নাগরিক সনদ পেতে এক সপ্তাহ—হোল্ডিং ট্যাক্স আপডেট নিয়েও প্রশ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার

বেনাপোল বন্দরে আধুনিক এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড এর নতুন ক্রেন-ইকুইপমেন্ট, স্বস্তিতে শ্রমিক ও ব্যবসায়ীরা

“শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, আমরা বাঁচলে শ্রমিক বাঁচবে”—এই স্লোগানকে সামনে

Scroll to Top