নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় শুকুর আলী (৫৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছেন সাথে থাকা ১০ বছরের এক নাতি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতুনতলী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কন্যযাত্রী হিসেবে আসেন শুকুর আলী। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মেয়ে জামাই ও নাতিকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের সামনে থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক শুকুর আলীর মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা জামাই সাদ্দাম হোসেন আহত হন এবং শিশু নাতিটি অলৌকিকভাবে কোনো আঘাত ছাড়া বেঁচে যায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় শশুর নিহত;জামাই আহত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
September 14, 2026
আর কত প্রাণ গেলে থামবে সেলফি?’—ঢাকা-আরিচা মহাসড়কে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ
September 14, 2026
সিংগাইরে ইয়াবা সেবনের সরঞ্জামসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
September 14, 2026
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
September 14, 2026
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি
September 14, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
September 14, 2026
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করলো

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
September 14, 2026
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থান

ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে
September 14, 2026
ডেঙ্গু প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে ঝালকাঠি

চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
September 14, 2026
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪৬ নং বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের
September 14, 2026
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ