নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলের মোট ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অপরদিকে ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যা অনুযায়ী উপজেলার সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৬২. ০১ শতাংশ এবং ফেল / অনুত্তীর্ণের হার ৩৭.৯৯ শতাংশ।
পত্নীতলা উপজেলার মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিস “দৈনিক আজকের জনবাণী” কে তথ্য সূত্র দেন যে , এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ নেয় মোট ৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১ হাজার ৯৭৭ জন, ফেল ১ হাজার ২১১ জন। মোট উত্তীর্ণের হার-৬২.০১ শতাংশ। এসএসসিতে-৬৮.০৬% এবং দাখিলে-৫২.৫২%
এসএসসি (ভোকেশনাল) -৪৮.০৭ %
উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২০০৭ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৬৬ জন। পাশের হার ৬৮.০৬ শতাংশ। উনুত্তীর্ণ হয়েছে ৬৪১ জন,অর্থাৎ ফেল হার ৩১.৯৪ শতাংশ।
দাখিল মোট পরীক্ষার্থী ৯৭৩ জন। উত্তীর্ণ হয়েছে ৫১১ জন। পাশের হার ৫২.৫২ শতাংশ। উনুত্তীর্ণ হয়েছে ৪৬২ জন, অর্থাৎ ফেল হার ৪৭.৪৮ শতাংশ।
এসএসসি (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২০৮ জন।উত্তীর্ণ হয়েছে ১০০ জন। পাশের হার ৪৮.০৭ শতাংশ। উনুত্তীর্ণ হয়েছে ১০৮ জন, অর্থাৎ ফেল হার ৫১.৯৩ শতাংশ।
পত্নীতলা উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মুরশেদুল আলম “দৈনিক আজকের জনবাণী” কে বলেন উপজেলার চোকনোদাবাটি দাখিল মাদ্রাসায় সবাই ফেল করেছে। দাখিল পরীক্ষার ফলাফলে চকনোদাবাটি সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ফলাফল বিশেষভাবে আলোচনা এসেছে। প্রতিষ্ঠানটি থেকে ১৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি।
সার্বিক ফলাফল নিয়ে সংশ্লিষ্টরা বলছেন,শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোতে বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরী।




