নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার আজিজার রহমান (৬১) গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আজিজার রহমান জানান, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সঙ্গে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ভাটামালিক মকছেদ আলীর বিরোধ চলছে। তিনি সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তার লোকজন তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল।
তিনি অভিযোগ করেন, শনিবার রাত ৯টার দিকে বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মকছেদ আলীর জামাই লিটন ও কাজল নামে এক ব্যক্তির নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে আসা একদল লোক তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মীরপুর এলাকার হাজেরা ব্রিকস ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে তাকে অমানুষিকভাবে মারধর ও নির্যাতন করা হয়।
আজিজার রহমানের ভাতিজা মাসুদ রানা বলেন, ‘চাচাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে ইটভাটায় যাই। সেখানে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।’
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন হাজেরা ব্রিকসের মালিক মকছেদ আলী। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার ইটভাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি