আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, প্রাণহানি প্রায় শত ছুঁই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনও। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

গেল মাসের মাঝামাঝি শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। ১৪ হাজার হেক্টরের বেশি আবাদি জমি তলিয়ে গেছে পানিতে।

বন্যার ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে লাখো মানুষ। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বন্যার্ত মানুষেরা।

এরইমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে দুর্গত রাজ্যটি সফর করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি. নাড্ডা। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল এলেই ব্রহ্মপুত্র ও তার শাখা নদীর পানি বেড়ে যায়। আর পানি নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ভয়াবহ বন্যার কবলে পড়ে আসাম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় সংবাদ প্রকাশের পরও থামেনি নির্মাণকাজ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিকেরমাঠ-শ্রীরামকান্দি সড়কের

Scroll to Top