বানারীপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ তাজুল ইসলাম নামের এক কম্পিউটার ব্যবসায়ী আটক

​বরিশালের বানারীপাড়া পৌর শহরে নিজ বাসা থেকে ৮০ পিস ইয়াবাসহ ‘তাজ কম্পিউটার্স’-এর স্বত্বাধিকারী মো. তাজুল ইসলামকে (৪০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
​গত ৬ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল (ক)-এর একটি টিম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজ বসতঘরে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে সংস্থাটির উপ-পরিদর্শক জসীম উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি একটি হানিট্র্যাপ চক্রের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
​এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল (ক)-এর টিম তাজুল ইসলামকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করেছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি বানারীপাড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top