হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কেবল ভারতের সঙ্গে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির আওতায়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়ার আবেদনকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি বলেন, তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী তো এ ধরনের আবেদন করতে পারে না। তিনি দেশে ফিরতে চাইলে তাকে অবশ্যই বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল অর্থের লোভে কোনো লবিস্ট চক্র যদি তার পক্ষে তদবির বা কাজ করে, তবে তাদের নৈতিক অবস্থান কোথায় থাকে? বাংলাদেশ অত্যন্ত স্পষ্টভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে হবে।এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top