সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের মরদেহ দেশে আনা ও পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের শাহাদাতের মর্যাদা নিশ্চিত করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

পীর চরমোনাই বলেন, জীবিকার সন্ধানে পরিবার ও আপনজন ছেড়ে যারা প্রবাসে কাজ করছিলেন, তাদের এমন করুণ মৃত্যু আমাদের ব্যথিত করেছে। এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। যে পরিবারগুলো আশা-ভরসা নিয়ে তাদের আপনজনকে প্রবাসে পাঠিয়েছিল, তাদের কষ্ট, হতাশা ও বেদনার সঙ্গে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাদের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন।

তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

‘অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্বও সরকারকে নিতে হবে। আপনজন হারানোর শোকের পাশাপাশি পরিবারগুলো যাতে আর্থিক সংকটে না পড়ে, সে জন্য তাদের যথাযথ সহায়তা দিতে হবে’-সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top