সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার মেম্বার গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চরদরবেশ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম।
গ্রেফতার দেলোয়ার হোসেন চরদরবেশ ইউনিয়নের আমিরুল হকের ছেলে। তিনি চর দরবেশইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরদরবেশ ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
 সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top