সেনবাগে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেনবাগ থানাধীন ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর ইলিয়াছের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বাবুপুর শ্রীপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. মিলন (৩৪) এবং আবু তাহেরের ছেলে মো. হোসেন ওরফে মো. এমরান হোসেন (৪৩)।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাইমা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top