সিলেট সীমান্তে বাংলাদেশের ভেতরে ঢুকে স্থানীয়দের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয় নাগরিকদের মারধরের ঘটনায় অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় স্থানীয় নাগরিকদের মারধরের ঘটনা ঘটে। পরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে। বিজিবি জানিয়েছে, আটক বিএসএফ সদস্য বর্তমানে বিছনাকান্দি বিওপিতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top