সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ

‎আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২১৭) নির্বাচনে সড়ক সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন উদীয়মান শ্রমিক নেতা মো: আসলাম হোসেন ড্রাইভার। নির্বাচনে তিনি ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে সড়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‎​তফসিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে. এরই ধারাবাহিকতায় সাধারণ শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মো: আসলাম হোসেন ড্রাইভার।
‎​প্রচারণাকালে প্রার্থী মো: আসলাম হোসেন ড্রাইভার সাধারণ শ্রমিকদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।
‎
‎তিনি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সেবা করার সুযোগ পেলেই তিনি নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাবেন।
‎​এ সময় স্থানীয় মোটর শ্রমিক ও বিভিন্ন স্তরের কর্মীরা তার পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও গণসংযোগে অংশ নেন।‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠা এসব আয়োজনে সাধারণ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
‎আসন্ন নির্বাচনে ‘উড়োজাহাজ’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সকল ভোটারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।

Scroll to Top