সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সম্মানিত আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জ-এর উপপরিচালক জনাব মোহাম্মদ ফারুক আহামেদ। আলোচনা পর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের শান্তি ও কল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানবী (সা.)-এর আদর্শে আলোকিত হোক আমাদের ব্যক্তিজীবন ও সমাজ; প্রতিষ্ঠিত হোক শান্তি, মানবিকতা ও সম্প্রীতির বন্ধন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top