ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪৫ নং সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও সমতার পরিবেশ তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ তার পরিবারের পক্ষ থেকে এসব স্কুল ড্রেস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসরাফিল মোল্লা, ৪৫ নং সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ সেন, চেয়ারম্যান কামাল আহমেদের ছোট ভাই ও সৌদি নাগরিকত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোমান মোল্লা, সমাজসেবক বাকিয়ার বিশ্বাস, সাংবাদিক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিল হোসেন, সাহিদুল খান ও মামুন শরীফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্কুল ড্রেস পেয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের মাধ্যমে তাদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সমতার পরিবেশ তৈরি করবে।
সংশ্লিষ্টরা মনে করেন, সমাজের অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।




