সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি নাগরিক কমিটির

জেলার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি দৃষ্টিনন্দন শোভা হারিয়ে অনাচার অবহেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে ভবনটিতে। রাত্রিকালে মাদকসেবীদের আড্ডাখানায় পরিনত হচ্ছে বলে অনেক অভিযোগ রয়েছে । জানা গেছে  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে নির্মিত তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি এখন অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।  দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণের ৫ বছর পেরিয়ে গেলেও এই ভবনটি কোনো কাজে আসছে না। স্থানীয়রা জানান,  দেখা শোনার অভাবে ভবনটির প্রবেশপথে অকেজো  তালা ঝুলানো রয়েছে,  ভবনের সামনে ময়লার স্থুপ, মুত্রত্যাগ, পরিবেশ দূষণ,  মুল ভবনের দরজা উম্মুক্ত রয়েছে , নিশিরাতে এখানে জুয়ারি, মাদকসেবী ও অপকর্মকারীদের মিলন মেলায় পরিবেশ কলুষিত হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।  ভেতর থেকে চুরি হয়ে গেছে জেনারেটর, সোলার প্যানেল, ফ্যান, বৈদ্যুতিক তারসহ মূল্যবান সরকারি সরঞ্জাম, আসবাব পত্র। ভিতরের অবস্থা ময়লা আবর্জনায় যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ।  কমপ্লেক্স ভবনের ভেতরে ও চারপাশে আগাছা আর ময়লা-আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  ২০২৪ সালের ৫ অগাস্টের পর সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির সকল আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নেয়া, ভবনটির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ধ্বংসসহ দরজা, জানালার মুল্যবান গ্লাসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে বলে সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় । সরকারি নকশা অনুযায়ী, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ছয়টি বাণিজ্যিক দোকান এবং তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধাদের অফিস, লাইব্রেরি, কনফারেন্স রুম ও মিউজিয়াম রয়েছে। এসব দোকান ও কক্ষের ভাড়া থেকে অর্জিত আয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে জমা হওয়ার কথা।এহেন অবস্থায় সবকিছুই গোল্লায় যাচ্ছে।

জানা গেছে , ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হলেও কমপ্লেক্সটি  হস্তান্তর করা হয়নি। কমপ্লেক্সটিতে যত মালামাল ছিল সব চুরি হয়ে গেছে। ৫ আগস্টে ভাংচুর হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করা সহ বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহারের উপযোগী করা হলে বীর মুক্তিযোদ্ধারা  সেখানে অফিস করতে পারবে।
এর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহারের  উপযোগী করে হস্তান্তরের জন্য  উপজেলা নাগরিক কমিটি ও এলাকাবাসী প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, বিষয়টি আমার নজরে এসেছে।  খোঁজ  খবর নেয়া হয়েছে ।  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top