ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করতে রাজি না হওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাময়িক স্থগিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে সরাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মানিক বলেন, গত ২৮ জুন সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মধ্যে সংঘর্ষে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খাদেম হোসেন নিহত হন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করতে গিয়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পক্ষে তদবির, মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণ করেন বিএনপির সাধারণ সম্পাদক এবং দলীয় প্রত্যয়নপত্র ইস্যুর ঘটনায় তাঁকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে ওই প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ও ইউনিয়ন বিএনপির সভাপতিকে বিতর্কিত করা হয়।
মানিকের দাবি, এসব ঘটনার প্রতিবাদ এবং হত্যা মামলায় আপস করতে অস্বীকৃতি জানানোর পর গত রাতে তাঁর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
তিনি আরও বলেন, পদ-পদবির জন্য নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করেন। কোনো চাপ বা ষড়যন্ত্র তাঁকে সত্য ও ন্যায়ের অবস্থান থেকে সরাতে পারবে না। এ ঘটনায় বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের শোকজ করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সভাপতি সময়মতো জবাব দিলেও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক কোনো জবাব দেননি।
তিনি বলেন, দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পর সভাপতির জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক শোকজের জবাব না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য প্রকাশ করেন। সংগঠনের নিয়ম অনুযায়ী, শোকজের জবাব না দেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে তাঁকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়নি; কেবল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) এবং সরাইল উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।
সরাইলে হত্যা মামলায় আপস না করায় পদ স্থগিত, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা মানিকের
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি