সংঘবদ্ধ অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা সুমন সর্দার: ভিত্তিহীন অভিযোগের দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সংঘবদ্ধ অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জবি শাখা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই ভিত্তিহীন অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, সুমন সর্দার ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার, রিমান্ড ও রাজনৈতিক নির্যাতনের শিকার হন। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও দায়ের করা হয়। বর্তমানে জবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় তিনি অন্যতম শীর্ষ আলোচনায় রয়েছেন।
ছাত্রদলের আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য জানান, জবি ছাত্রদল কখনোই কোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। সম্প্রতি সুমন সর্দারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই। তারা আরও দাবি করেন, একই অপকৌশল প্রয়োগ করে একটি বিশেষ গোষ্ঠী সুমন সর্দারকে হয়রানি করছে এবং প্রমাণহীন গুজব ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যেই এ ধরনের ফ্যাসিবাদী কায়দায় চরিত্রহনন করা হচ্ছে বলে তারা মনে করেন।
একাধিক ছাত্রদল নেতা বলেন,অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top