শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর

Scroll to Top