শৈলকুপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top