শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, টুঙ্গিপাড়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলীয় নেতারা। বক্তব্যে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।
আওয়ামী লীগের ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানান দলটির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top