শিক্ষকের হাতে নির্যাতনে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মাদ্রাসা শিক্ষকের হাতে নির্মম নির্যাতনের শিকার আদিব
অবশেষে মৃত্যুবরণ করেছেন!
ইন্না-লিল্লালি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শিক্ষক নামের ঐ হায়েনার ফাঁসি চাই,এলাকাবাসী এবং পরিবারের লোকজন।
লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার শিক্ষকদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার অত্র মাদ্রাসার হিফ্জ বিভাগের নবম পারার ৯ বছরের শিশু ছাত্র আরাফাত হোসেন আদিব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেছে না ফেরার দেশে।
আজ সোমবার সকাল ১০টায় তার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাজাদপুর এলাকার কামলা বাড়ীতে মৃত্যু বরণ করে।
আদিব ঐ ওয়ার্ডের শাহাব উদ্দিন এর ছেলে। আদিব এর মা আয়েশা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছিলেন, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ দুই বছর যাবৎ মাদ্রাসার হোস্টেলে রেখে নির্মমভাবে নির্যাতন চালায়। তিনি আরও বলেছিলেন গত ১৫ অক্টোবর ঐ শিক্ষকরা মাদ্রাসায় আমার ছেলেকে নির্মমভাবে পেটায়।এক পর্যায়ে তাকে আছাড় মারে। মারধরের কারণে আদিবের লিভারে সমস্যা হয় এবং এক সাইড অবশ হয়ে যায়। আমার ছেলেকে আশংকাজনক অবস্থায় প্রথমে বসুরহাট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই।অবস্থার আরও অবনতি ঘটলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসি।
মারধরের ঘটনায় আদিবের মায়ের বক্তব্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে,তা ভাইরাল হয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে আদিবের স্বজন এ প্রতিবেদককে মুঠো ফোনে জানান,আমার চাচাতো ভাই আজ সোমবার সকাল ১০টায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বজন আরও জানান আমরা ঐ শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা করার জন্য থানায় অবস্থান করছি। কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রুমা জানান,তারা মামলা করার জন্য থানায় এসেছে। আমি ওসি স্যারের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top