শরীয়তপুর জেলা সদরে অবস্থিত এক মাত্র শরীয়তপুর সদর হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র ও অবৈধ ক্লিনিকের রমরমা বাণিজ্য। হাসপাতালের চিকিৎসকরা নির্ধারিত কর্মঘণ্টায় রোগীর সেবা না করে ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা এবং সময় মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে সিকিৎসকদের বিরুদ্ধে। অন্যদিকে হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্র ৬টি উপজেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভুল বুঝিয়ে ও নানা রকম ভয় ভীতি দেখিয়ে বাইরের ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এভাবে তারা প্রতারণার শিকার হয়ে আর্থিক ও শারীরিক ভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন। এসবের পাশাপাশি হাসপাতালে নিয়মিত চুরির ঘটনাও ঘটছে। শরীয়তপুর সিভিলে সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে ও কোন প্রতিকার পাচ্ছেন না রোগীর স্বজনরা।
বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের ১৫ থেকে ২০০ গজের মধ্যে প্রায় ৬/৭টি এবং এর পাশেই ৮/১০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এর মধ্যে শরীয়তপুর হাসপাতালের গেটের পুর্ব পাশে ফাতেমা ক্লিনিক, আল বারাকা হাসপাতাল, ডক্টর পয়েন্ট ডায়গনষ্টিক, রুপসী বাংলা হাসপাতাল ও মেট্্েরা ক্লীনিক, কেয়ার ৯৮ ডায়াগনষ্টিক, মর্ডান ডায়াগনষ্টিক, খান ডায়াগনষ্টিক ও মক্কা ক্লীনিক, ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার অন্যতম।
অনুসন্ধানে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের মধ্যে কেয়ার ৯৮ ডায়াগনষ্টিক, মর্ডান ডায়াগনষ্টিক, খান ডায়াগনষ্টিক, নাসির্ং হোম ও ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার, সাগরিকা ডায়াগনষ্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তরের ন্যূনতম নির্দেশনা মানছে না এবং নেই ভৌত অবকাঠামোও। এর মধ্যে কিছু প্রতিষ্ঠানের নেই পর্যাপ্ত ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনিশিয়ান কিংবা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। মূলত সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে ব্যবসা করাই এসব ক্লিনিকের মূল উদ্দেশ্য। এসব ক্লিনিকের প্রচারসামগ্রী ও চিকিৎসক তালিকায় শরীয়তপুর হাসপাতালের চিকিৎসকদের নাম ব্যবহারের বিষয়টিও লক্ষণীয়।
স্থানীয় আলিম মৃধা, রনি সরদার, নয়ন মিয়া, ময়না বেগম সহ একাধিক লোকের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিচয় ব্যবহার করে রোগীদের মধ্যে আস্থা তৈরি করা হয়। এরপর দালালের মাধ্যমে রোগী বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়া হয়। একাধিক রোগীর স্বজনের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কাংঙ্ঘিত সেবা না পেয়ে শেষ পর্যন্ত আশ পাশের বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। সদর হাসপাতালের দেয়াল ঘেশে ক্লিনিক গড়ে উঠলে ও শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস কখন ও কোন ব্যবস্থা গ্রহন করছে না।
শরীয়তপুরের জেলা প্রশাসন ও সিভিল সার্জন বরাবরে করা আবেদন সুত্রে জানা যায়, গত সোমবার অফিস চলাকারীন সময়ে ১টা ২০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর আধুনিক সদর সরকারি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. রফিকুল ইসলাম মামুন রোগী দেখতে দেখা গেছে। অথচ ওই সময়ে তার হাসপাতালেই ডিউটিতে থাকার কথা ছিল।
অন্য দিকে ডাঃ রফিকুল ইসলাম মানুনের স্ত্রী একই হাসপাতালের সহকারী সার্জন ডা. ফাহমিদা নাজনীন, তার বোন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহান ডেইজী ও হাসপতপালে তার ডিউটি চলা কালীন সময়ে সে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন বলে একাধিক রোগীর সজনের অভিযোগ রয়েছে।
তিন চিকিৎসকের বিরুদ্ধে শরীয়তপুর সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকর নিকট ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের মোঃ ওয়াসিম সরদার নামে এক ব্যক্তি ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ দায়ের কারী মোঃ ওয়াসিম সরদার বলেন , ডাক্তার রফিকুল ইসলাম মামুন শরীয়তপুর সদরের কাশাভোগ গ্রামের চিহ্নিত যুদ্ধাপরিধী ও আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা ইদ্রিস সরদারের ছেলে । তিনি বাংলাদেশের জামায়াত ইসলামীর সহযোগী চিকিৎসক সংগঠন এনডিএফ-এর শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ডা. রফিকুল ইসলাম মামুন সরকার বিরোধী নানা অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ জানা যায়।
তিনি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে শরীয়তপুর জেলা শহরের ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার ও রূপসি বাংলা হসপিটালের অন্যতম শেয়ার হোল্ডার হয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে সহধর্মিণী ডা. নাজনীনকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান ডক্টরস পয়েন্টস -এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও রূপসি বাংলা হসপিটাল সহ হাজী শরীয়তউল্যাহ হসপিটাল ও টিউলিপ হসপিটালে অফিস টাইমে রোগী দেখার গুরুতর অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি ডা. নাজনীনকে নিয়ে অফিস টাইমে টিউলিপ হসপিটালে সাদিয়া, বৃষ্টি, আঁখি ও জয়নাব নামে চারজন রুগীর অপারেশন করেছেন, যা হসপিটালের রেজিস্ট্রারে উল্লেখ রয়েছে। বিষয়টি হসপিটালের সিসি ক্যামেরার রেকর্ডও রয়েছে।
তাঁর বোন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. ফারহান ডেইজী তাঁর প্রভাব খাটিয়ে চাকরি বিধি লঙ্ঘন করে শরীয়তপুর সদরসরকারি হাসপাতালে (সংযুক্তি) অপশনে ডিউটি করছেন। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট থাকার পরও তিনি শরীয়তপুরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ সংযুক্তির পেছনে মোটা অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অফিস টাইমে তিনি জেলা শহরের বিভিন্ন হসপিটালের রোগী দেখেন। টিউলিপ হসপিটালের চেম্বারে তাঁকে প্রায়শই দেখা যায়।
তাঁর বিরুদ্ধে ভূয়া অতিরিক্ত যোগ্যতা প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি এফসিপিএস না করেও ব্যক্তিগত প্রেসক্রিপশনে নিজেকে এফসিপিএস ( গাইনি ও অবস) এবং এফপি পিজিটি (ডিএমসি) উলেখ করে প্রতারণা করে আসছেন। বিষয়টি এখন ওপেন সিক্রেট হলৈও জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. ফারহান ডেইজী এর সঙ্গে যোগাযোগ কওে পাওয়া যায়নি।
এ ব্যাপাওে ডা. রফিকুল ইসলাম মামুন বলেন, ‘আমার বিরদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি অফিসের সময় কোন ক্লিনিকে যাইনি। এসব বিষয়ে আমি কিছুই জানি না।
ক্লিনিকের বিষয়টি এরিয়ে গিয়ে সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।




