শরীয়তপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর ২০২৬ শরীয়তপুরে এসডিএস’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাধারণ অধিবেশন, কার্যাধিবেশন ও নির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন-জাহান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এবং এসডিএস’র প্রতিষ্ঠাতা ফাউন্ডার মো. মুজিবুর রহমান মাদবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
সভায় এসডিএস’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এসডিএস’র বিগত ৩৫ বছরের সার্বিক কার্যক্রম, অর্জন ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৯০ সাল থেকে এসডিএস শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




