লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদি হয়ে মামলা করলে মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা সহ দুটি দেশীয় অস্ত্র, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চরলরেন্স ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের আবদুল খালেকের বাড়িতে দু’টি সিএনজিসহ ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির চেষ্টা চালায়। ঘটনা বুঝতে পেরে বাড়ি মালিক আবদুল খালেক এলাকাবাসীর সহযোগীতায় তাদের ধাওয়া করে। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকসায় সবাই পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেনি। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুমকে থানায় নিয়ে আসে। ওই সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক ডাকাতির ঘটনায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ গ্রেফতার-১
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২
September 14, 2026
ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
September 14, 2026
সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
September 14, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে
September 14, 2026
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত বলি ভদ্রপুর এম এম

সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
September 14, 2026
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪৫ নং সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫

আটোয়ারীতে বিদায় সংবর্ধনা পেলেন সৎ ও জনবান্ধব নির্বাচন অফিসার মো. শাহজাহান মানিক
September 14, 2026
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মানিক-এর বদলিজনিত

মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
September 14, 2026
দেশের শিল্প কল-কারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২
September 14, 2026
কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায়