লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদি হয়ে মামলা করলে মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা সহ দুটি দেশীয় অস্ত্র, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চরলরেন্স ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের আবদুল খালেকের বাড়িতে দু’টি সিএনজিসহ ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির চেষ্টা চালায়। ঘটনা বুঝতে পেরে বাড়ি মালিক আবদুল খালেক এলাকাবাসীর সহযোগীতায় তাদের ধাওয়া করে। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকসায় সবাই পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেনি। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুমকে থানায় নিয়ে আসে। ওই সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক ডাকাতির ঘটনায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ গ্রেফতার-১
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
হাতিয়ায় ১০ দিনের মধ্যে ৩ দফায় একই স্কুলে ৪৬শিক্ষার্থী অসুস্থ
September 16, 2026
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে দুজনের মৃত্যুর কথা স্বীকার করল এমপি
September 16, 2026
লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ থেকে ২৫০ বেডে উন্নতি বাস্তবায়িত হয়নি
September 16, 2026
আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন
September 16, 2026
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২
September 16, 2026
বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
September 16, 2026
বারহাট্টায় নারী ও কিশোরীদের সুরক্ষায় গঠিত হলো উপজেলা নেটওয়ার্ক কমিটি
September 16, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে অভিযানে চায়না দুয়ারি জাল ধ্বংস
September 16, 2026
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১১২ টি অবৈধ চায়না দুয়ারি জাল

হাতিয়ায় ১০ দিনের মধ্যে ৩ দফায় একই স্কুলে ৪৬শিক্ষার্থী অসুস্থ
September 16, 2026
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে দুজনের মৃত্যুর কথা স্বীকার করল এমপি
September 16, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যায়নি এমন

কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগীর মধ্যে চারাগাছ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত
September 16, 2026
বগুড়ার কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার উদ্যোগে বুধবার বেলা

লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ থেকে ২৫০ বেডে উন্নতি বাস্তবায়িত হয়নি
September 16, 2026
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা হইতে ২৫০ শয্যা উন্নতি