লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জের কাশিয়ানী, বিএনপি কার্যালয়-গ্রামীণ ব্যাংকে ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, উপজেলা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেন। এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বিক্ষোভকারীরা উপজেলা চত্বর, থানা মাঠ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ বিভিন্ন সড়কে মিছিল করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একপর্যায়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা। ছিঁড়ে ফেলা হয় দলীয় ব্যানার ও সাইনবোর্ড।

এ ছাড়া ঘোনাপাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ও বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় অতিরিক্ত মোতায়েন করা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

লকডাউন ঘিরে উত্তাল কাশিয়ানী, বিএনপি কার্যালয়-গ্রামীণ ব্যাংকে ভাঙচুর
হোটেল থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
এসব ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কোনো রাজনৈতিক নেতার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top