রামঠাকুর মন্দিরে পৌর মেয়র প্রার্থী নির্বাচনের ওয়ার্ড বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের নেতা দের সাথে নির্বাচনী মতবিনিময়

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন আজ রামঠাকুর মন্দিরে পৌর মেয়র নির্বাচনের ওয়ার্ড বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের নেতা দের সাথে মতবিনিময়ের কালে তাঁর মরহুম পিতা, সাবেক পাকিস্তান আমলের এমএলএ ও তার আপন ভাই লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র -এর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
তিনি স্মরণ করেন, তাঁর পিতা হারিস চেয়ারম্যান মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। মুক্তিযুদ্ধের দুর্যোগপূর্ণ সময়েও ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং অনেক হিন্দু পরিবারকে নিরাপদ আশ্রয় ও সহযোগিতা করেছিলেন। সেই মানবিক অবদানের কথা আজও অনেক প্রবীণ মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রামঠাকুর মন্দিরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সম্প্রীতির এই বন্ধনই তাঁর পরিবারের সবচেয়ে বড় সম্পদ। বাবার আদর্শ অনুসরণ করে তিনি সকল ধর্মের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত অনেকেই মরহুম হারিস চেয়ারম্যানের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। আবেগঘন এই মুহূর্তে পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত, আর বাবার স্মৃতি স্মরণ করতে গিয়ে রেজাউল করিম লিটন চোখের জল ধরে রাখতে পারেননি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top