ঝালকাঠির রাজাপুরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হাকিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হাকিম উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মৃত নজেব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বারবাকপুর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




