রাজশাহী তানোরে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত

রাজশাহীর তানোরে একটি কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুতের ঘটনায় মাত্র ২০ হাজার টাকা জরিমানা করে দায় শেষ করার অভিযোগ উঠেছে,
 তবে এসব সার জব্দ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা তাঁদের অভিযোগ, একদিকে বাজারে সারের সংকট, অন্যদিকে বিপুল পরিমাণ সার মজুতের ঘটনায় প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে,
তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড় লবিয়তলা ব্রিজসংলগ্ন মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ, নওগাঁর নিয়ামতপুর থেকে রাতের আঁধারে চোরাইপথে ২৮০ বস্তা সার এনে সেখানে মজুত করা হয়েছিল,
স্থানীয় কৃষকরা সারবোঝাই গাড়ি আটকে প্রশাসনকে খবর দেন পরে ভ্রাম্যমাণ আদালত মাত্র ২০ হাজার টাকা জরিমানা করলেও সার জব্দ করেননি,
কোল্ড স্টোরেজসংলগ্ন এলাকার কৃষক আইয়ুব আলী বলেন বৃহস্পতিবার সকালে ডিজিএম আব্দুল হালিম অবৈধভাবে সার নিয়ে আসেন কৃষকরা গাড়ি আটকানোর পর প্রশাসনকে খবর দেন, পরে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করলেও সার জব্দ বা সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়নি,
স্থানীয় কৃষক ইউনূস সরকার ও আনারুল ইসলামের অভিযোগ মাদারীপুর বাজারে মাত্র তিন বস্তা সার মেমো ছাড়া বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অথচ ২৮০ বস্তা সার মজুতের ঘটনায় জরিমানা করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা,
 সারগুলো জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হলে সংকট কিছুটা কমতো,
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে সার এনে রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরেজের একটি টিনের ঘরে মজুত করা হচ্ছিলো,
সর্বশেষ বৃহস্পতিবার কয়েক গাড়ি সার আনার সময় কৃষকরা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে যান তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,
পরে সার ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন,
এদিকে মঙ্গলবার মাদারীপুর বাজারে বিএডিসির সার ডিলার এমদাদুল হক রোকনকে মেমো ছাড়া তিন বস্তা সার বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও নাঈমা খান, একই দিন তালন্দ বাজারে অবৈধভাবে সার মজুতের দায়ে বাদল নামের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা এবং মজুত করা সার জব্দ করা হয়,
অভিযোগের বিষয়ে কোল্ড স্টোরেজের ডিজিএম আব্দুল হালিম বলেন, তাঁরা নিজেরাই আলুচাষ করবেন,
তানোরে সার পাওয়া যাচ্ছে না এ কারণে নিয়ামতপুরসহ বিভিন্ন এলাকা থেকে সার এনে মজুত করেছেন বেশি দামে বাইরে বিক্রির উদ্দেশ্য তাঁদের নেই,
কোল্ড স্টোরেজের মালিক ফজলুর রহমান বলেন, সার মজুতের বিষয়টি তিনি জানতেন না তাঁকে না জানিয়ে ডিজিএম আব্দুল হালিম সার মজুত করেছেন,
এ ঘটনায় তিনি বিব্রত এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন,
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবে সার মজুতের কারণে জরিমানা করা হয়েছে বলে শুনেছেন, বাইরে থেকে এভাবে সার এনে মজুত করার নিয়ম নেই, সার জব্দ না করার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে পারবেন,
সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, সার কোথা থেকে আনা হয়েছে, তার কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে,
স্টোরেজ কর্তৃপক্ষ নিজেরাই আলুচাষ করবে বলে জানিয়েছে এ কারণে সার জব্দ করা হয়নি এবং জরিমানার পরিমাণ কম রাখা হয়েছে মেমো ছাড়া সার বিক্রির ঘটনায় বেশি জরিমানা করা হয়েছিলো,
পক্ষপাতের অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, আইনের মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top